ঝাড়গ্রামের ভূমিপুত্র তথা অধ্যাপক-কবি বিমান মাহাতোকরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের ভূমিপুত্র তথা অধ্যাপক-কবি বিমান মাহাতো
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। সোমবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে গত এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর বেলা ১-২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক।হাসিখুশি প্রাণোচ্ছল, ঝাড়গ্রামের ভূমিপুত্র, অধ্যাপক সাহিত্য বিশারদ ছন্দ বিশেষজ্ঞ কবি ছিলেন তিনি। কবি ও লেখক জগতে তাঁর বিচরণ ছিল অবাধ। ছোট থেকে বড় সকল বয়সের কাছে তিনি ছিলেন ‘কবি বিমান দা’। তাঁর অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন ঝাড়গ্রামবাসী তথা কবি-সাহিত্যিক মহল। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Recent Posts

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

3 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

4 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

5 days ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

1 week ago