
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মীদের মনে করোনার ভ্যাকসিন সম্পর্কিত ‘ভয়’ কাটাতে প্রথম ভ্যাকসিন নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে ৫ জন ডাক্তার, ১ জন নার্স, ১ জন অফিস স্টাফ, ১ জন্য ড্রাইভার সহ আরও দুই জন স্বাস্থ্যকর্মী করোনা ভ্যাকসিন নেন। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এদিন জেলায় চারটি জায়গায় করোনা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প হয়েছে। সেখান থেকে প্রতিদিন ১০০ জন করে মোট চারটি ক্যাম্পে ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম , এসিএমওএইচ মিটিং হল ঝাড়গ্রাম, চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল এবং গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিন আসার পূর্বে থেকেই যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা ধরেই এদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…