বিধানসভার সম্ভাব্য জনমত সমীক্ষা প্রচার করতে না দেওয়ায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ছত্রধর মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে বেসরকারি সংস্থার একটি সমীক্ষা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। নির্বাচনের আগে আগামী বিধানসভার একটি সম্ভাব্য জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ দেখানো নিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল। তৃণমূল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছে, ওই সমীক্ষায় আসন্ন বিধানসভায় রাজ্যে ২০০ টির বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি অস্বস্তিতে পড়েছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি বলেন ” সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি মূল এবং সেই সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না বিজেপি, বিজেপির এক মন্ত্রী ফোন করে এক সংবাদ মাধ্যমকে এই ফলাফল প্রচার বন্ধ করে বলেছেন বলে দাবি করেন। তিনি আরো বলেন বিজেপি মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে এরা গণতন্ত্র বোঝে না। তাই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে মমতা ব্যানার্জিকে বসানোর এতে কোনো দ্বিমত নেই”।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago