
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ শনিবার রাজ্য জুড়ে শুরু হল করোনার টিকাকরণ। রাজ্যজুড়ে জেলায় জেলায় বিভিন্ন টিকাকরণ সেন্টার করে প্রতিষেধক গ্রহণ কর্মসূচি চলছে। ঝাড়গ্রাম জেলাতেও একই চিত্র দেখা গেল, ঝাড়গ্রাম জেলাতে মোট চারটি সেন্টার এ এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে। ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুল, এসিএমওএইচ মিটিং হল, চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, এই চারটি সেন্টারে প্রথম পর্যায়ে ১০০ জন করে মোট ৪০০ জনকে এই টিকা দেওয়া হবে। এবং মানুষের মনে এই ভ্যাকসিন এর সম্পর্কে অনেক সংশয় ও প্রশ্ন থাকার জন্য আমি নিজেও প্রথমেই ভ্যাকসিনটি নিয়েছেন। সাধারণ মানুষকেও এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…