
জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওএসডি জানান, ৪১ জনের নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল, শুধুমাত্র ৩ টি শিশুর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস ও বাকি আরও ৩ টি শিশুর মধ্যে আরএসবি ভাইরাস পাওয়া গেছে। বাকি কোন ধরনের সমস্যা শিশুদের মধ্যে নেই। পাশাপাশি যেসব ভাইরাস শিশুদের মধ্যে পাওয়া গেছে তা খুবই স্বাভাবিক ভাইরাস।এতে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই বলে তিনি জানান। তারা সুস্থ হয়ে বাড়িও চলে গিয়েছে বলে জানান ওএসডি। সাধারণত এই সময় শিশুদের মধ্যে এই সকল ভাইরাসের প্রকোপ এমনিই হয়ে থাকে। তবে এর জন্য স্পেশাল ট্রিটমেন্ট বা আলাদা বিশেষ চিকিৎসার কোন প্রয়োজন হয় না। সাধারন চিকিৎসাতেই তা সেরে যায় বলে দাবি ওএসডির। গত ২০১৭, ২০১৮, ও ২০১৯ বর্ষের হিসাবে জলপাইগুড়িতে অনেক কম শিশু ভর্তি রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সারা উত্তরবঙ্গ শুধু নয়, সারা রাজ্য জুড়ে এ ধরনের বিভিন্ন সমস্যায় হাসপাতালে শিশুরা ভর্তি রয়েছে। বাড়িতে যে কোন ধরনের সমস্যা হলেই তৎক্ষণাৎ হাসপাতলে শিশুদের আনার পরামর্শ দিয়েছেন ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়।
বাইট:- ডঃ সুশান্ত কুমার রায় (উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক OSD)
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…