
জেএনএফ ওয়েব ডেস্ক :- মাথাভাঙ্গা এনবিএসটিসির বাস টার্মিনাস ও ডিপো পরিদর্শন করলেন এনবিএসটিসির নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন মাথাভাঙ্গা শিব মন্দিরে পুজো দিয়ে পরিদর্শনে বের হন তিনি।
জানা গেছে, মাথাভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড়ে বেহাল অবস্থা থাকা এনবিএসটিসর বাস টার্মিনাস পরিদর্শন করেন। দুর্গপুজোর আগেই টার্মিনাসে টিকিট কাউন্টার বসানোর নির্দেশ দেন মাথাভাঙ্গার এনবিএসটিসির ডিপো ইনচার্জকে। তারপরই চলে যান কলেজ মোড়ে থাকা এনবিএসটিসির ডিপোতে। সেখানে গিয়ে তৈরি হতে থাকা নতুন ওয়ার্কশপটি পরিদর্শন করেন। পাশাপাশি ফুয়েল মেশিন থেকে কিভাবে তেল বের হচ্ছে আর কিভাবে হিসাব রাখা হচ্ছে তাও তিনি খতিয়ে দেখেন।
এরপর এনবিএসটিসির নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, টার্মিনাসে পুজোর আগেই টিকিট কাউন্টার খোলা হবে। সবুজের হাতছানি প্রজেক্টটি যাতে মাথাভাঙ্গাতেও চালু করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। টারর্মিনাসে কিছু সমস্যা রয়েছে পৌরসভার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে।
তিনি আরও বলেন,সাধারণ মানুষের সুবিধার জন্য এই বাস পরিষেবা, এই পরিষেবাটিকে যাতে সাধারণ মানুষকে আরও ভালো ভাবে পরিষেবা দেওয়া যায় তার সু-ব্যবস্থা করা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…