জলপাইগুড়িতে একশ্রেণীর ফল ওয়ালারদের জন্য স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না- এই অভিযোগে বৃহস্পতিবার দিনবাজারের ব্যবসায়ীদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়িতে একশ্রেণীর ফল ওয়ালারদের জন্য স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না- এই অভিযোগে বৃহস্পতিবার দিনবাজারের ব্যবসায়ীদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন থেকে তারা এখানে ব্যবসা করছেন। তাদের স্থায়ী দোকান রয়েছে এখানে। কিন্তু আজকাল ঠেলায় করে বেশ কিছু ফল ওয়ালারা তাদের দোকানের মুখ প্রায় বন্ধ করে রাখছেন। কোনো ক্রেতা তাদের দোকানে ঢুকতে পারছেন না। পাশাপাশি দিনের বেলায় চলে গাঁজার আসর বলে অভিযোগ। কিছু বলতে গেলে তারাই উল্টে গালিগালাজ করছেন ব্যবসায়ীদের বলেও অভিযোগ। পাশাপাশি এদিন একজন ব্যবসায়ীর গায়ে হাতও দিয়েছেন এক ফল ওয়ালা বলেও অভিযোগ। এ সমস্ত কারণে এ দিন দিনবাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একজন ফল ব্যবসায়ীকে আটক করা হয়। অবরোধমুক্ত হয় রাস্তা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago