কংগ্রেসের নক্ষত্রপতন! প্রদেশ সভাপতি সোমেন মিত্র প্রয়াত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কংগ্রেসের নক্ষত্রপতন! পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র প্রয়াত হলেন বুধবার গভীর রাতে।বলা যেতে পারে রাজ্য কংগ্রেসের একটি অধ্যায়ের অবসান হল। নব্বইয়ের দশকে কংগ্রেসের প্রদেশ সভাপতি সোমেন মিত্র থাকাকালীন তাঁর সঙ্গে যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধের জেরেই নতুন দল তৈরি হয় তৃণমূল কংগ্রেস। আবার রাজ্য রাজনীতির পরিবর্তনের মুহূর্তে কংগ্রেস ছেড়ে মমতার পাশে এসে দাঁড়ান সোমেন মিত্র। ডায়মন্ডহারবার থেকে তৃনমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হন সোমেন মিত্র। তারপরই মমতার দল ত্যাগ করেন সোমেন। ফিরে যান গেলেন কংগ্রেসে এবং প্রদেশ সভাপতি পদ পান। আমৃত্যু তিনি সেই পদেই দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে তিনি ছিলেন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। শিয়লাদহ এলাকা বা আমহাস্ট স্ট্রিটের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। তিনি সেখানে পরিচিত ছোড়দা হিসেবেই। দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে থাকার জেরেই মৃত্যু হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে বর্ষীয়ান রাজনীতিবিদের আত্মার চিরশান্তি কামনা করি।

Recent Posts

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 hours ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

2 hours ago

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

4 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

5 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago