করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতার গঠনমূলক ভূমিকা নিয়ে রাজ্যে এই প্রথম বই প্রকাশ করলো বঙ্গ নিউজ। করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব অচল। আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।করোনার সঙ্গে মানুষের লড়াই জীবন-মৃত্যুর। তার থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কোভিড-১৯ ভাইরাস মোকাবিলা করার জন্য গত তিন মাসে নানা ধরণের কর্মসূচি নিয়েছেন। তার উপর ভিত্তি করে বঙ্গ নিউজের পক্ষ থেকে বিশেষ বই “করোনা যুদ্ধে মমতা”। সাম্প্রতিককালে করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ ধরণের বই পশ্চিমবঙ্গে প্রথম প্রকাশ করেছে বঙ্গ নিউজ পোর্টাল বলে দাবি করেন বঙ্গ নিউজের এডিটর জামিতুল ইসলামের। বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে ঠিকই কিন্তু এই ধরণের বই রাজ্যে প্রথম। এই সংকলনে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, গায়ক কবীর সুমন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও অধ্যাপক , চিকিৎসক, সাংবাদিক তাঁদের নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতার দুঃসাহসিক পদক্ষেপ তুলে ধরেছেন। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশ করা হয়।তিনি এই বইটির ভূয়সী প্রশংসাও করে বলেছেন,” ‘করোনা যুদ্ধে মমতা’ যে বইটি প্রকাশিত হল তাতে আমি অত্যন্ত আনন্দিত। খুবই সুন্দর বই প্রকাশিত করেছেন এবং যারা এই বইটি পড়বেন তাঁরা নিশ্চিতভাবে সমৃদ্ধ হবেন। প্রত্যেকের খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও স্পৃহা বাড়বে। যাঁরা পড়বেন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি।” এদিনের ভার্য়ুচাল সভায় প্রধান অথিতি হিসেবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত হয়ে বলেন,’আমরা সবাই জানি করোনা সংক্রমণের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দীপ্ত ভূমিকা নিয়েছিলেন।তেজদীপ্ত ভূমিকা ছিল তাঁর।তিনি রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে গিয়ে যেভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন আজকে সেই বিষয়েই বঙ্গ নিউজের এডিটর জামিতুল ইসলামের সম্পদনায় একটি গ্রন্থ সংকলিত হয়েছে ‘করোনা যুদ্ধে মমতা’। বইটি যদি পাঠককে ভালো লাগে আমি খুব খুশি হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখনো শেষ হয়নি। তিনি এখন লড়াই করছেন। এই লড়াইয়ে তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এটুকু জানাতে চাই যে তাঁর লড়াইয়ে আমরা সবাই তার সঙ্গেই আছি।” পাশাপাশি বইটির ভূয়সী প্রশংসা করেছেন সংগীত শিল্পী কবীর সুমন , শুভাপ্রসন্ন ভট্টাচার্য, কবি সুবোধ সরকাররাও।

Recent Posts

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

3 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

5 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

5 days ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

1 week ago