
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ওঁরা ছাত্র নয়৷ ওরা দুষ্কৃতী৷ ক্রিমিনাল৷ ওঁদের পেটানো উচিত৷ দেশদ্রোহী৷ রাষ্ট্রবিরোধী৷ ওদের পেটানো উচিত৷ ওঁদের হাত ভেঙে দেওয়া উচিত৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় এমনই দাবি জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু৷ পাল্টা ‘কলরব’ তুলেছেন যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা৷
শুক্রবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ জানান, ‘‘টানা ৬ ঘণ্টা ধরে যাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করে, তাদের হাত ভেঙে দিতে আমরা জানি৷ যারা মেরেছে তাদের চিহ্নিত করে আমরাও পারি তাদের উপর আক্রমণ করতে৷ কিন্তু করিনি৷ আগামী দিনে করব কি না পরিস্থিতি বলবে৷’’ রাজ্য বিজেপি সভাপতি সভাপতি দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়ে সায়ন্তন বসু জানান, ‘‘আমি জানি না কাল কারা মারধর করেছে৷ কিন্তু এটা আমি বলতে পারি ওদের আরও ভালো করে মারা উচিত ছিল৷ আচ্ছা করে পেটালে ওদের উচিত শিক্ষা দেওয়া হবে৷ যারা মন্ত্রীকে হেনস্থা করে, মারধর করে, চুলের মুঠি ধরে টানে, তাদেরকে আমরা ছেড়ে দেবো?’’
পাল্টা সুর জড়িয়েছেন যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা৷ তাদের দাবি, ‘‘এটাই হল বিজেপির সংস্কৃতি৷ যারা মার-দাঙ্গা করতে ওস্তাদ৷ আমরা আজ ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছি৷’’ শনিবার শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল মিছিল করেন পড়ুয়ারা৷ সেখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরএসএসের ছাত্রসংগঠনের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ দেখান৷ একই সঙ্গে বাবুল সুপ্রিয় বিরুদ্ধেও অভিযোগ তোলেন ছাত্র-ছাত্রীদের একাংশ৷ জানান, বাবুল সুপ্রিয় অহেতুক উত্তেজনা সৃষ্টি করেছিলেন৷ আর সেই কারণে পড়ুয়ারা উত্তেজিত হয়ে তাঁকে হেনস্থা করেছে৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…