সার্জিক্যাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব: দিলীপ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ দেশদ্রোহীদের উৎপাত বাড়ছে বিশ্ববিদ্যালয়৷ পাকিস্তানের মতো এবার যাদবপুরের ঢুকে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, উপাচার্যের মদতে যাদবপুরে উগ্রপন্থীদের আখড়া হয়েছে৷ গতকালের ঘটনার জন্য উপাচার্যের উচিত ছিল হাসপাতালে ভর্তি হওয়া আগে পদত্যাগ করা৷

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘যাঁরা বলছে, ওখানে ইউনিয়ন অফিস ভাঙা হয়েছে, তাঁদের বলছি, ওখানে আবার ভাঙা হবে৷ ওটা বন্ধ করে দেওয়া উচিত৷ ইন্ডিয়ান রুম বন্ধ করা উচিত৷ যেখান থেকে দেশদ্রোহীরা উৎপাত করছে, যেখানে সমাজবিরোধী হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে এইরকম ইউনিভার্সিটি থাকার অধিকার নেই৷ যেমন আমরা পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদে ঘাঁটি উড়িয়ে দিয়েছি, দরকার হলে তেমনই যাদবপুর থেকে কমিউনিস্টদের ঘাঁটি আমরা তুলে দেব৷ এটা চলতে পারে না৷ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের দেশ বিরোধী কাজ চলতে পারে না৷ ওখানে রাষ্ট্রদ্রোহিতা শিক্ষা দেওয়া হচ্ছে৷ পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে৷’’

আরও লেন, ‘‘আচার্য ক্যাম্পাসে যাবেন, তাতেও কি অনুমতি লাগবে? অসুস্থতার ভান করছেন উপাচার্য৷ উপাচার্যের ইস্তফা দেওয়া উচিত ছিল৷ পার্থর আমলে শিক্ষা কেন্দ্রগুলি রাজনীতির আখড়া হয়ে উঠেছে৷ আমাকে মারলে কী ওষুধ দিতে হয়, জানি৷ শিল্পীদের উপর হামলা হচ্ছে৷ বাংলায় কী হচ্ছে এসব? ভদ্রলোকেরা কি রাজনীতিতে আসবেন না? রাজ্যের আইন-শৃঙ্খলা আজ ভেঙে পড়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি জানানো হয়েছে৷ কোনও ভাবেই পিঠ বাঁচানোর জায়গা নেই৷ কাপুরুষতা বরদাশ্ত করা হবে না৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী হেনস্থা করা হল কেন? বাবুলকে চুলের মুঠি ধরে টেনেছে সে যাদবপুরের ছাত্র নয়৷’’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago