
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শব্দ দূষণ রুখতে এবার নয়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবেশ দপ্তর৷ অ্যাম্বুলেন্সের শব্দে রাশ টানতে শব্দ বিধি চালুর উদ্যোগ রাজ্যের৷
জানা গিয়েছে, রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সে সাইরেন ব্যবহার যথেচ্ছভাবে করা যাবে না৷ নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে পরিবেশ দপ্তর৷ একই সঙ্গে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পৃথক করার পরিকল্পনাও চলছে বলে সূত্রের খবর৷ একইসঙ্গে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ মাত্রা নির্ধারণ করে দেওয়া সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷
এই বিষয়ে মন্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত আগস্ট মাসে অ্যাম্বুলেন্সের শব্দমাত্রা নির্দিষ্ট করা হয়েছিল৷ এখন দিনে ও রাতে কোন এলাকায় সাইরেন বাজানো হচ্ছে তা নির্দিষ্ট করা হবে৷ জানা গিয়েছে, শিল্পাঞ্চল এলাকার জন্য দিনে ৭৫ ডেসিমেল ও রাতে ৭০ ডেসিমেলের বেশি সাইরেন বাজানো যাবে না৷ বাণিজ্যিক এলাকায় দিনে ৬৫ ও রাতে ৬০, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫, সাইলেন্স এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে পরিবেশ দপ্তর৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে রেকন লাইট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ তবুও সাইরেন বাজানো নিয়ে অভিযোগ জমা পড়েছে পরিবেশ দপ্তরে৷ সবকিছু খতিয়ে দেখে এবার সাইরেনের শব্দমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…