৪৩ শে পা দিল…’আনন্দন’ নাট্যসংস্থা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৪৩ শে পা দিল…’আনন্দন’ নাট্যসংস্থা। ঝাড়গ্রামের মত এলাকা থেকে অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে ‘আনন্দন’। সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তারা। সংস্থার কর্ণধার সঞ্জীব সরকার,’আজকে দিনে আমাদের নাট্যদল ৪৩ শে পা দিল। এজন্য ঝাড়গ্রামের নাট্যমোদী মানুষজনের কাছে কৃতজ্ঞ। বর্তমান মোবাইলের যুগে নাট্যদলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা খুবই কঠিন। তাও আমরা শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ নাট্যসংস্থা ‘আনন্দন’ এদিন ৪৩ শে পা দিল। আর সেই উপলক্ষে ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রজ্বলন করা হয়। তারপর আনন্দনের কিছু কথা আলোচনা করা হয়। নবীনদের বরণ এর পাশাপাশি আবৃত্তি, নৃত্য, নাটক ‘ইন্টারভিউ’ প্রদর্শন করা হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago