
বঙ্গনিউজ ডেস্ক
রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআই আধিকারিকদের। ১২টা ২০-র এআই ৭৯১ বিমানে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে তাঁকে। শ্রীকান্ত মোহতার সহ থাকবেন ৩জন। রোজভ্যালিকাণ্ডে ২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হন তৃণমূল ঘনিষ্ঠ এই প্রযোজক। ঝাঁ চকচকে জীবনযাত্রা থেকে এক রাতে আমআদমি। বৃহস্পতিবার রাতে পরিবারের তরফে আনা খাবার দেওয়া হয়নি তাঁকে। উলটে সিজিও কমপ্লেক্সে আলু পটলের তরকারির সঙ্গে রুটি খান শ্রীকান্ত। শুধু উচ্চ রক্তচাপের ওষুধ তাঁর সঙ্গে রাখতে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, বেশি রাত পর্যন্তই জেরা করা হয় তাঁকে। শুক্রবার সকালে চা, পাউরুটি টোস্ট ও ঘুগনি খান তিনি। সকালেও একপ্রস্থ জেরা করা হয় এসভিএফ কর্ণধারকে। এদিনই শ্রীকান্তকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। বেলা ১২টা ২০-র বিমানে তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবারই তাঁকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…