
বঙ্গ নিউজ ডেস্ক
উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ওপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। কেন্দ্রের কাছে চার সপ্তাহের মধ্যে এনিয়ে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে তারা। উচ্চবর্ণের আর্থিক পশ্চাদপর অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের জন্য সংশোধনী বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে। তিনদিনের মধ্যে রাষ্ট্রপতির অনুমোদনও পাওয়া গিয়েছে। এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। আবেদনকারীদের বক্তব্য, সংবিধানের সাধারণ শ্রেণির জন্য সংরক্ষণের কোনও সংস্থান নেই। ৫০ শতাংশের বেশি সংরক্ষণও করা যায় না। রাজনৈতিক মহলের ধারণা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে উচ্চবর্ণের লোকেরা বিরূপ হওয়ায় হেরেছে বিজেপি। তাই লোকসভা ভোটের আগে হাওয়া ঘোরাতেই তড়িঘড়ি এই সংশোধনী এনেছিল মোদি সরকার। এই সময়ের মধ্যে এই সংরক্ষণের ভিত্তিতে যেসব নিয়োগ হবে, তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ফলের ওপর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…