রাহুল-মায়া-মমতা-অখিলেশ, চার মূর্তির জোটেই দফারফা হবে বিজেপি: সমীক্ষা

জামিতুল ইসলাম :

লোকসভা নির্বাচনের কয়েক মাস সময় বাকি থাকতেই দেশজুড়ে সমীক্ষা চালানো শুরু করে দিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। ১৯ রাজ্যের ৯৭টি লোকসভা কেন্দ্রের ১৩,১৭৯ জনের উপর সমীক্ষা চালিয়ে ইন্ডিয়া টুডে-কার্ভির ‘মুড অফ দ্য নেশন’ যে তথ্য তুলে এনেছে, তা আগামী সময়ে ভারতীয় ভোট রাজনীতির ক্ষেত্রে মিলে গেলেও যেতে পারে বলে আশঙ্কা করছেন সিংহভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই অবস্থায় ভোট হলে ত্রিশঙ্কু লোকসভার সম্ভাবনাই প্রবল। অর্থাৎ, বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা কম।
ইন্ডিয়া টুডে ছাড়াও আরেকটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থা এবিপির তরফে। তাঁদের দাবি, এখনই ভোট হলে এনডিএ জোট ২৩৩টি আসন পেতে পারে। যার অর্থ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩৯টি আসন কম পেয়ে কিছুটা দূরে তাদের দাঁড়িয়ে থাকতে হবে। যা গতবারের থেকে ৯৯টি আসন কম। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৬৭টি আসন পেতে পারে। যা আগের বারের তুলনায় অনেকটা বেশি হলেও সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইট ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষার ফলাফলও একই কথা বলছে। সেখানে দেখা যাচ্ছে, এই মুহূর্তে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে ২৩৭টি আসন পেতে পারে এনডিএ। বিপরীতে ইউপিএ পেতে পারে ১৬৭টি আসন। বাকি আঞ্চলিক দলগুলি অর্থাৎ তৃণমূল, সপা, বসপা, অরবিন্দ কেজরীওয়ালের আপ সহ বাকি বিরোধী দলগুলি পেতে পারে ১৪০ টি আসন।
কিন্তু এই সব কিছুর মধ্যে চমকপ্রদ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আঞ্চলিক দলগুলির। বিশ্লেষকদের অনুমান, আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে হাত মিলিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউপিএ-র। পিডিপি, তৃণমূল, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি যদি ইউপিএ-র সঙ্গে হাত মেলায়, ইউপিএ-র সম্ভাব্য আসন সংখ্যা পৌঁছবে ম্যাজিক ফিগার, ২৭২-এ। কিন্তু যদি কেবল এআইএডিএমকে এবং ওয়াইএসআর কংগ্রেস যদি এনডিএ-র দিকে যায়, তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭১-এ। যা ম্যাজিক ফিগারের থেকে কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কম আসন পেলেও ইউপিএ-র সরকার গড়ার সম্ভাবনা বেশি। কারণ, এবারের পরিণতি দেখার পর বিজেপি তথা এনডিএ-র সঙ্গে সহজে কোনও দল জোটে যেতে চাইবে না। অন্যদিকে ভেদাভেদ যতই থাকুক, সুবিধাজনক অবস্থা পেলে মায়া, মমতা বা অখিলেশ; কেউই ফের ইউপিএ-র শরিক হতে পিছপা হবেন না। ফলে যদি ফলাফল ত্রিশঙ্কু হয়, তবে মায়া-মমতা ও অখিলেশই হবেন কিং মেকার।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago