
ঝাড়গ্রাম: সাপের কামড়ে মৃত্যু কিশোরের দেহ বিট অফিসের বাইরে রেখে রাস্তা আবরোধ করলো গ্রামবাসীরা । গ্রামবাসী এবং পরিবারের দাবি, হাতি তাড়ানোর জন্য বনদপ্তর এই কিশোরকে হুলাপার্টির সঙ্গে নিয়ে গিয়েছিল । সেই সময় সাপের ছোবলে মৃত্যু হয় এই কিশোরের । দোষীদের শাস্তির দাবিতে বিট অফিসের বাইরে দেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে , মৃত কিশোরের নাম শুভদীপ দে (১৬) । বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত কুলঘাগরী গ্রামে । পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শুভদীপকে খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ড রেঞ্জের সাঁকরাইল বিটে হাতি তাড়ানোর জন্য হুলা পার্টির কাজে ব্যবহার করা হতো । চলতি মাসের ৪ তারিখ রাত্রি বেলায় হাতি তাড়াতে গিয়ে চুনপাড়ার কাছে সাপের ছোবল খায় শুভদীপ । সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যু হয় শুভদীপের । শুভদীপের মামাতো দাদা তপন দে বলেন ,”হাতি তাড়ানোর জন্য হুলা পার্টির কাজে বন দপ্তরের লোকেরা শুভদীপ কে নিয়ে গিয়েছিল । হাতি তাড়াতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো শুভদীপের । একজন নাবালক কে কিভাবে হাতি তাড়ানোর জন্য নিয়ে যেতে পারে বন দপ্তর “। খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন ,” ওই নাবালক গ্রামের হুলা পার্টির সদস্যের সঙ্গে হাতি দেখতে গিয়েছিল । ছেলেটিকে যখন সাপে কামড়ায় তখন ফরেস্ট তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে”। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে । পরিবারের লোকজন শুভদীপের দেহ সাঁকরাইল বিট অফিসের বাইরে গুপ্তমনি-সাঁকরাইল রাস্তার মধ্যে রেখে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ এবং কলাইকুন্ডা রেঞ্জের বিট অফিসার উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…