
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে আরটিও নয় এবার ওভারলোডিং গাড়ি ধরতে রাস্তায় নামল ঝাড়গ্রাম লরি ওনার্স এসোসিয়েশন । মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় ওভারলোডিং গাড়ি ধরার অভিযান চালান তারা । অভিযানের দরুন ৩০০বস্তা চাল বোঝাই দুটি গাড়ি আটক করে তারা । লরি ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি মনোজকুমার মাহাতো , অনিমেষ কুন্ডু বলেন, “আমাদের এসোসিয়েশনের মধ্যে আলোচনা করা হয়েছিল গাড়িতে ওভারলোডিং মাল কেউ পরিবহন করবে না । ওভারলোডিং মাল পরিবহন করলে রাস্তায় যেমন আরটিও ধরেল প্রচুর পরিমাণে ফাইন করে তার পাশাপাশি গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে । এছাড়াও ওভারলোডিং মালবোঝাই থাকলে সর্বক্ষণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে । কারণ ওভারলোডিং মালে গাড়ির ব্রেক ঠিকমতো ধরতে চাই না । তাই আমরা ওভারলোডিং বন্ধ করে দিয়েছি । কিছু গাড়ির মালিক রয়েছে বেশি টাকার লোভে গাড়িতে ওভারলোডিং মাল নিচ্ছে । যার ফলে যেসকল গাড়িগুলি ওভারলোডিং মাল নিচ্ছে না তারা ভাড়া পাচ্ছে না হলে অনেক গাড়ি বসে রয়েছে । তাই এদিন আমরা ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে পথে নেমেছি” ।
জানা গিয়েছে, কিছু মালিক রাস্তায় পুলিশকে টাকা দিয়ে ওভারলোডিং গাড়ি চালাচ্ছে । যার ফলে পথ দুর্ঘটনা ঝুঁকি অনেকটাই বাড়ে। একটি ১১০৯ লরির আট টন মালের পাসিং থাকলে ওই গাড়িটি ১৪থেকে ১৫টন মাল পরিবহন করে । যার ফলে গাড়ির ব্যাপক পরিমাণে ক্ষত হয় । ক্ষতির হাত থেকে ও আরটিওর হাত থেকে বাঁচার জন্য ঝাড়গ্রাম লরি ওনার্স এসোসিয়েশন ওভারলোডিং বন্ধ করার সিদ্ধান্ত নেন । কিছু মালিক অর্থের লোভে ওভারলোডিং পণ্য পরিবহন করায় তাদের বিরুদ্ধে অভিযান করতে দেখা গেল ঝাড়গ্রাম জেলা লরি ওনার্স এসোসিয়েশনের সদস্যদের ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…