
জেএনএফ ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের রানী রূপমঞ্জরী দেবী। শনিবার বিকেল সাড়ে চারটায় তিনি কলকাতায় বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। ঝাড়গ্রাম মল্লদেব রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আধুনিক ঝাড়গ্রামের রূপকার রাজা নরসিংহ মল্লদেবের দ্বিতীয় স্ত্রী রানী রূপমঞ্জরী দেবী। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে কলকাতায় এবং ছোট মেয়ে ওড়িশার কটকে থাকেন। রানী রূপমঞ্জরী দেবী কলকাতায় থাকলেও পারিবারিক অনুষ্ঠান কাজে ঝাড়গ্রামে আসতেন। গত দশ দিন ধরে তিনি বয়সজনিত অসুখে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে কোমায় চলে গেলেও সেখান থেকে জ্ঞান ফিরেছিল। তারপর দ্বিতীয়বার ফের কোমায় চলে যাওয়ার পর এদিন বিকেল সাড়ে চারটায় প্রয়াত হন। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কিন্তু পারলৌকিক কর্ম ঝাড়গ্রামে সম্পন্ন হবে বলে খবর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…