প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে ঝাড়গ্রাম শহর মহিলা তৃণমূল কংগ্রেস

জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে ঝাড়গ্রাম শহর মহিলা তৃণমূল কংগ্রেস lবুধবার ১,৪,৫,১৩,১৪,১৭,১৮নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত মহিলাদের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় lমহিলাদের লক্ষীর ভান্ডারের সহযোগিতা এছাড়াও অনান্য প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে আলোচনা হয় l আজকের এই পাড়া বৈঠকে ১নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম টাউনের সভানেত্রী কেয়া আচার্য্য সহ মহিলা সংগঠনের একাধিক মহিলা lএবং বাকি পাড়া বৈঠক গুলিতে বিভিন্ন জায়গায় দায়িত্ব প্রাপ্ত মহিলা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন lমূলত প্রার্থীর সমর্থনে প্রচার এবং দলনেত্রী বার্তা এই সব নিয়ে সবিস্তারে আলোচনা হয় l এবং প্রার্থীকে জেতাতে যা করনীয় তা করার আহ্বান করা হয় l

Developed by