
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার ঝাড়গ্রাম শহরে অজিত মাহাতো কে বই ,উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে নির্বাচনে জয়ের শুভ কামনা জানায় লেখক ,কবি, সাহিত্যিক ললিত মোহন মাহাতো সহ উপস্থিত ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের পদাধিকারী ও সদস্যরা। সাহিত্য পরিষদের দাবি, অজিত মাহাতো সর্বদা মানুষেরা পাশেই থাকেন। তাই এ নির্বাচনে অজিত মাহাতোকে সমর্থন জানিয়েছেন সাহিত্য পরিষদ।



