Breaking
20 Jun 2026, Sat

কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির

নদীয়া :- “রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান” রক্তর সংকট মেটাতে প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবির । এদিন কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির। এদিন পুলিশ সূত্রে জানা যায় এই রক্তদান শিবিরে ৫২ জন রক্তদাতা রক্ত দান করলেন। পাশাপাশি রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

Developed by