Breaking
12 Aug 2026, Wed

শিলিগুড়ি মহকুমার পশ্চিম মাদাতি টোলগেটের সামনে থেকে লক্ষাধিক টাকার মদ সহ দুজনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ

রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেটের সামনে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি পণ্য বোঝাই ছোট গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ মদ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সন্দ্বীপ মাহাতো ও মিনাজুল রহমান। দুজনের শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া মদগুলো এনজেপি থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। সোমবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হবে।

Developed by