Breaking
25 Jun 2026, Thu

শিলিগুড়িতে বাইকের সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল

বুধবার শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে গঙ্গানগরে একটি বাইকের সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই বাইকের সার্ভিসিং সেন্টার থেকে ধোঁয়া বের হতে দেখেতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন দমকল ও পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এরপর প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাইকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে পুড়ে গিয়েছে পুরো সার্ভিসিং সেন্টারটি। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল।

Developed by