Breaking
12 Mar 2026, Thu

শিলিগুড়িতে কয়েক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। এরপর সেখানে একজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর ইয়াবা ট্যাবলেট। ধৃতের নাম মিঠু চক্রবর্তী। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Developed by