Breaking
21 Jun 2026, Sun

হাতির তান্ডবে চাঞ্চল্য জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :- হাতির তান্ডবে চাঞ্চল্য জলপাইগুড়িতে।  জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা অঞ্চল অন্তর্গত নতুন বস্তিতে শুক্রবার তিনটি ঘর ভেঙেছে হাতির পাল বলে জানা গিয়েছে। পাশাপাশি নষ্ট করেছে বেশ কিছু গাছপালা। ঘটনাস্থলে পৌঁছেছেন বৈকন্ঠপুর বন বিভাগের কর্মীরা। তারা হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। এলাকার বাসিন্দা বিপ্লব সন্ন্যাসী বলেন, গত রাত তিনটে নাগাদ চারটে হাতি এলাকায় প্রবেশ করে। কোন কারনে তারা জঙ্গলে আর ফেরত যেতে পারেনি। শেষ পাওয়া খবর পর্যন্ত বনদপ্তর চেষ্টা চালাচ্ছে হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর।

Developed by