Breaking
25 Mar 2026, Wed

ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের উপর থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই, ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের ওপর থেকে ফিল্মি কায়দায় নগদ ২৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। সূত্রের খবর বৃহস্পতিবার থানজোড়া চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এক বুলেরো গাড়ি ও চারটি মোটর সাইকেল বন্দুক দেখিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে ছিনতাই পালিয়ে যায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি পুলিশ। ইতিমধ্যেই বিহার সীমান্ত চেকরমারী,ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি,ঘোষপুকুর সহ পাঁচটি এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

Developed by