Breaking
11 Aug 2026, Tue

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে এক যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রবীণ লামা(২৬)। সে বাঘমতি কাঠমান্ডু নেপালের বাসিন্দা। পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। অপরদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

Developed by