Breaking
11 Mar 2026, Wed

বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জী, নতুন দায়িত্বে আসছেন ধৃতিমান সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জী, নতুন দায়িত্বে আসছেন ধৃতিমান সরকার। এর আগে ইন্দিরা মুখার্জীর বদলির অর্ডার বের হলেও পরের দিন তা রদ করা হয়। আগে পুলিশ সুপার ইন্দিরা মুখার্জিকে বদলি করা হয়েছিল পূর্ব মেদিনীপুরে। এদিন ফের নতুন করে অর্ডার বের হয়। তাতে পুলিশ সুপার ইন্দিরা মুখার্জিকে বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে। আর ঝাড়গ্রামে নতুন পুলিশ সুপারের দায়িত্বে আসছেন ধৃতিমান সরকার। তিনি কমব্যাট ব্যাটেলিয়নের ডিসি পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে শনিবার নির্দেশিকা জারি করেছে রাজ্যের পুলিশ দপ্তর।

Developed by