Breaking
12 Mar 2026, Thu

বিজেপির এক মুঠো চাল ভিক্ষা কর্মসূচিকে সীতা হরণের সাথে তুলনা করলেন কুনাল ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বৃহস্পতিবার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির একটি কর্মসূচিকে সীতা হরণের সাথে তুলনা করলেন। কৃষি বিল সমর্থনে বাংলার কৃষক প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানোর জন্য রাজ্য বিজেপি একটি কর্মসূচি নিয়েছিল,সে কর্মসূচির নাম এক মুষ্টি চাল ভিক্ষা কর্মসূচি। সেই কর্মসূচিকে সাঁকরাইল এর জনসভা থেকে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। কুনাল ঘোষ বলেন,”বিজেপি এখন বাড়ি বাড়ি গিয়ে এখন ভিক্ষা নিচ্ছে, এটা নাকি তাদের কর্মসূচি। জঙ্গলমহলের মা বোনেরা মনে রাখবেন রামায়ণের সীতাকেও হরণের সময় রাবণ গেরুয়া পোশাক পরে তার বাড়িতে ভিক্ষা নিতে এসেছিল। সীতাকে হরণ করেছিল তাই এদের থেকে সাবধান থাকবেন কারণ এদের মুখে রাম বুকে রাবণ।”

Developed by