Breaking
10 Aug 2026, Mon

লকডাউনের মাঝে মৃত ব্যক্তিকে সৎকারের জন্য এগিয়ে এলেন তৃণমূলের শ্রমিক নেতা ধীরেন্দ্রনাথ মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝে মৃত ব্যক্তিকে সৎকারের জন্য এগিয়ে এলেন তৃণমূলের শ্রমিক নেতা ধীরেন্দ্রনাথ মাহাত। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঝিলিদাম গ্রামে এক ব্যক্তি মারা যান রাস্তায়। করোনার ভয়ে গ্রামবাসীদের কেউ এগিয়ে আসেননি। মৃত বৃদ্ধ নাকফুঁড়ি রানাকে সাঁকরাইল ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাত নিজে উদ্যোগ নিয়ে সৎকারের ব্যবস্থা করেন। প্রশাসনিক ব্যক্তিরাও মৃতদেহটির সৎকারের সাহায্য করেন।

Developed by