Breaking
20 Mar 2026, Fri

বেলিয়াবেড়ায় ভাইপোর টাঙির কোপে গুরুতর জখম হলেন কাকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বেলিয়াবেড়ায় ভাইপোর টাঙির কোপে গুরুতর জখম হলেন কাকা। ওই ঘটনায় পুলিশ ভাইপোকে গ্রেফতার করেছে। ধৃত ভাইপোর নাম মানস পাত্র। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার খড়িপাড়িয়া গ্রামে। গাছ কাটা নিয়ে বিবাদের জেরে কাকাকে টাঙি দিয়ে কুপিয়েছে ভাইপো মানস। জমি নিয়ে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। গুরতর জখম অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কাকা। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বৃহস্পতিবার ধৃত ভাইপো মানস পাত্রকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতে মঞ্জুর করেছেন।

Developed by