Breaking
12 Mar 2026, Thu

গাছ লাগানো নয়, তার  পরিচর্যা করার দায়িত্ব নিল   ঝাড়গ্রামের একটি সংগঠন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গাছ লাগানো নয়, তার পরিচর্যা করার দায়িত্ব নিয়ে তাকে বড় করার সিদ্ধান্ত নিল তাঁরা। এই ভাবনাকে সামনে রেখে বিভিন্ন পেশার পরিবেশ প্রেমী মানুষজন শুধু গাছ লাগানোর ভাবনাকে বদল করার চেষ্টা করলেন। শহরের হিন্দু মিশন মাঠের চারপাশকে সুন্দর ভাবে সাজাতে উদ্যোগ নিলেন তাঁরা। এখানে প্রতিদিন অনেক শিশু খেলতে আসে। শনিবার বিকেলে ফল সহ নানা গাছ লাগানো হয়। এবং সেই গাছগুলিকে যথাযথ বেড়া দিয়ে তা সংরক্ষণের ব্যবস্থা হয়।

Developed by