Breaking
15 Jul 2026, Wed

মাওবাদীদের হাতে ‘খুন’ হওয়া শহীদ ছাত্র নেতা অভিজিৎ মাহাতোর স্মরণসভা করল এসএফআই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাওবাদীদের হাতে ‘খুন’ হওয়া শহীদ ছাত্র নেতা অভিজিৎ মাহাতোকে স্মরণসভা করল এসএফআই। সোমবার মানিকপাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিজিতের আত্মত্যাগের স্মরণসভা করে ঝাড়গ্রাম জেলা এসএফএই কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদের বাবা লক্ষীকান্ত মাহাতো ও মা সবিতাদেবী। আগামী দিনে ছাত্র আন্দোলন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যে যাচ্ছে। সেখান থেকে একমাত্র বাম ছাত্ররাই নতুন দিশা দেখাতে পারবে বলে জানান ছাত্রনেতারা। পাশাপাশি তুলে ধরেন অভিজিৎ মাহাতোর প্রাণ বলিদানের কথা, যা কিনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন ছাত্রনেতারা।

Developed by