Breaking
5 Mar 2026, Thu

বাবার সঙ্গে বাজার করতে এসে ঝাড়গ্রাম শহরে হারিয়ে গিয়েছে ঝাড়খন্ডের বহড়াগুড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা কর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বাবার সঙ্গে বাজার করতে এসে ঝাড়গ্রাম শহরে হারিয়ে গিয়েছে ঝাড়খন্ডের বহড়াগুড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা কর। বাবা লালমোহন কর মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন দোকানের বাজার করতে। বাড়ি ঝাড়খন্ডের বহড়াগুড়ার খণ্ডামৌদা তে। বাসের সামনে দাঁড়াতে বলেছিলেন মেয়েকে। তারপর আর বাবাকে দেখতে পায়নি মেয়েটি। রাস্তায় কান্নাকাটি করতে দেখে ‘সেবা’ সংস্থার দুজন সদস্য তন্ময় সিংহ, সুদীপ্ত নায়েক এগিয়ে এসে বাচ্চাটিকে ঝাড়গ্রাম মহিলা থানায় নিয়ে গিয়েছে। পুলিশ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

Developed by