Breaking
23 Apr 2026, Thu

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ঝাড়গ্রাম জেলার প্রতিটি বুথে বুথে চলছে বাজি পোড়ানো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে এক দফায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করল। ঝাড়গ্রাম এসটি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী হলেন কুনার হেমব্রম। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। এছাড়াও তিনি ঝাড়গ্রাম জেলা বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি। প্রার্থীর নাম বিজেপি ঘোষণা হতেই ঝাড়গ্রাম জেলার প্রতি বুথে বুথে চলছে বাজি পোড়ানো। এদিন রাতে বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়েও পোড়ানো হয় বাজি।

Developed by