৫ বছরে ১৪,৯২৫ % আয় বাড়ল অমিত-পুত্রের সংস্থার! কীভাবে?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ব্যাবসায় আকস্মিক অর্থনৈতিক অগ্রগতির সৌজন্যে ফের সমালোচনার মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পুত্র জয় শাহ৷ অমিত পুত্রের ব্যবসায় রাতারাতি লক্ষ্ণীলাভের ঘটনা প্রকাশ্যে এনে কংগ্রেসের মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘দেশে সত্যিই আর্থিক মন্দা কেটে গিয়েছে৷ গোটা দেশের অর্থনীতি যখন ডুবতে শুরু করেছে, তখন একমাত্র শাহ পরিবার ও কেন্দ্রীয় সরকারের বিকাশ হচ্ছে৷’’

সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে, ২০১৪ সাল থেকে শেষ পাঁচ বছরে অমিত শাহের পুত্র জয় শাহের সংস্থার আয় আশ্চর্যজনক ভাবে প্রায় ১৫ হাজার শতাংশ বেড়েছে৷ মোট ১৪,৯২৫ শতাংশ৷ ২০১৪ সালে জয় শাহের সংস্থা কুসুম ফিনসার্ভ লিমিটেডের মোট আয় ছিল ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা৷ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ কোটি ৬১ লক্ষ টাকা৷
গত দু’বছর নিজের সংস্থার আয়ের হিসাব না দেখালেও সম্প্রতি খতিয়ান জমা দিয়েছেন অমিত-পুত্র৷ এরপর থেকেই বিরোধী নেতাদের একাধিক প্রশ্নের মুখে পড়েছেন শাহ-পুত্র৷ কংগ্রেসের তরফে পবন খেরা জয়কে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, তথ্য জমা দিতে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ওঁকে অপেক্ষা করতে হল? শাহ পরিবারের ওই সংস্থা কী ব্যবসা করেন? তা কারও জানা নেই৷ কী এমন ব্যবসা? মাত্র কয়েক বছরে ১৫ হাজার শতাংশ বেড়ে যায় মুনাফা৷
দেশের আর্থিক পরিস্থিতিকে ইস্যু করে আগেও বহুবার বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস৷ বর্তমান পরিস্থিতিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়া হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে কংগ্রেস, তা বলাই বাহুল্য৷

সৌজন্যে :- Aaj Bikel

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago