অনলাইনে ভোটার তথ্য সংশোধনে সমস্যা? বিপদ এড়াতে কী কবেন?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- এবারই প্রথম দেশজুড়ে অনলাইনে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের ব্যবস্থা শুরু করেছে নির্বাচন কমিশন৷ স্মার্টফোনে ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপ ডাউনলোড করে বা কমিশনের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে নাম নথিভুক্ত করে এই কাজ করা যাচ্ছে৷ কিন্তু এক্ষেত্রে নাগরিকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷

বহু সাধারণ মানুষের অভিজ্ঞতা হল, অনলাইনে ভোটার তালিকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের নাম যাচাইয়ের প্রক্রিয়াটি করা যাচ্ছে৷ কিন্তু সংশোধন ও অভিযোগ জানানোর আবেদন করলেও তা এখনও বিশেষ কাযর্কর হয়নি৷ অনলাইনে সংশোধনীর জন্য বা অন্য কোনও অভিযোগ জানালেই সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স আইডি নম্বর নথিভুক্ত মোবাইলে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযোগ নিষ্পত্তির বিষয়টি কোন পর্যায়ে আছে, তা অনলাইনে ওই আইডি নম্বর থেকে জানতে পারার কথা৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এতেও কোনও কাজ হচ্ছে না৷

কোনও ভোটার নথি সহ কোনও সংশোধনীর জন্য অনলাইনে আবেদন করলে সেব্যাপারে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিককে ব্যবস্থা নিতে হবে৷ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে বা আবেদনকারীর বাড়ি গিয়ে ব্যবস্থা নিতে হবে আধিকারিককে৷ কিন্তু বুথ লেভেল অফিসাররা এখনও সেভাবে বাড়ি গিয়ে এই কাজ করছেন না বলে অভিযোগ৷ কিছু ক্ষেত্রে ভোটারের নির্দিষ্ট বুথের উল্লেখ করে আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে৷ কোনও কোনও ভোটারের অভিজ্ঞতা হল, বুথে গেলে বলা হচ্ছে অনলাইনের বদলে অফলাইনে ফর্ম জমা দিয়ে সংশোধনীর কাজটি করে নিন৷ ২৫ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে৷ তখনই এটা করে নেওয়া যাবে৷

ইতিমধ্যেই,অনলাইনে ভোটার তালিকা যাচাই বা ভেরিফিকেশনের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন৷ কমিশনের পক্ষ থেকে কিছুদিন আগে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে বলা হয়েছে, অনলাইনে যাচাইয়ের কাজ খুব মন্থর গতিতে এগচ্ছে৷ কাজ এখনও অনেক বাকি৷ ভোটার তালিকায় সংশোধন, সংযোজন ও বিয়োজনের জন্য অসংখ্য আবেদন জমা পড়েছে৷ কিন্তু বহু আবেদনের নিষ্পত্তি হয়নি৷ এই কারণে সময়সীমা বাড়াতে হয়েছে৷ খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই সংশোধন সংক্রান্ত সব কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী দিল্লি ছাড়া দেশের বাকি রাজ্যগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর তারিখে৷ ওই দিন থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তি, নাম বাদ দেওয়া সহ বিভিন্ন সংশোধনীর জন্য আবেদন করা যাবে৷ এই সময়ে নিজের এলাকার বুথে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে এই কাজ করা যাবে৷ যে সব আবেদন ওই সময়ের মধ্যে জমা পড়বে, সেগুলি ১০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে৷ তারপর ২০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ দিল্লিতে যেহেতু নির্বাচন আসন্ন, তাই সেখানকার জন্য আলাদা সময়সূচি করেছে কমিশন৷ অনলাইনে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া দিল্লিতে ৩১ অক্টোবর শেষ করা হয়েছে৷
ভোটার তালিকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের নাম যাচাই করে তা নথিভুক্ত করার জন্য আধার, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ আরও কিছু নথির মধ্যে একটি আপলোড করে দিতে হচ্ছে৷ যদিও ভোটারদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়৷ কিন্তু ভোটারদের নিজেদের সুবিধা হবে এই কারণে কমিশন অনলাইনে যাচাই করার পরামর্শ দিয়েছে৷

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago