৩৪ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চালকের

জেএনএফ ওয়েব ডেস্ক :-উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত টুনিভিটা ৩৪ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক টেইলার গারি চালকের। ঘটনার জেরে জাতীয় সড়কে জানযটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। যানাযায়, টেলার গারিটি ডালখোলার দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রাক রায়গঞ্জের দিকে যাচ্ছিল হঠাৎ করে রং সাইডে গিয়ে টেলার গারিটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় চালক। স্থানীয়রা দ্রুত টেলার গারির চালককে উদ্ধার করে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যানাযায় মৃত গারি চালকের নাম বিকাশ প্রসাদ যাদব, তিনি বিহারের বাসিন্দা। ময়না তদন্তের জন্য মৃত দেহটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একেরপর এক দুর্ঘটনা ঘটেই চলেছে করনদিঘী ব্লক 34 নং জাতীয় সড়কে । একদিকে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ অন্য দিকে ডালখোলা রেলগেটের জ্যাম। দীর্ঘখন জ্যামে থাকার পর চালকেরা দ্রুতগতিতে গারি চালায়। ফলে এই দূর্ঘটনা ঘটে চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago