জেএনএফ ওয়েব ডেস্ক :-আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমুক্ত মঞ্চের সদস্য ও সদস্যাদের চাকরির দাবিতে রাস্তায় বসে মৌন বিক্ষোভ সমাবেশ পালন করতে দেখা গেল। চাকরির দাবিতে এর আগেও কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে, কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ্যে থেকে বিক্ষোভ সমাবেশ পালন করে, কিন্তু, এখনো অবধি তাদের কে সরকারের পক্ষ্যে থেকে কোনো রকম সদুত্তর মেলেনি, এবং তাদের কে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ্যে থেকে। আজ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমুক্ত মঞ্চের সদস্যা সঙ্গীতা ঘোষ বলেন, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর আগেও আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। যে শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস পালন করা হয়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আজ বঞ্চিত। অবিলম্বে আমাদের নিয়োগ করার ব্যবস্থা করুক রাজ্য সরকার। না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…