২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ঝাড়গ্রাম জেলা পুলিশ তুলে দিল ‘প্রত্যাপর্ণ’ অনুষ্ঠানের মাধ্যমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা পুলিশের সভাগৃহে ২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল ‘প্রত্যাপর্ণ’ অনুষ্ঠানের মাধ্যমে। এদিন ছ’টি মোবাইল প্রথমে মালিকদের হাতে তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুলদীপ সানোয়ার, এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম এসওজি সেলের ওসি মহম্মদ আলি, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন,‘এদিন আমরা ২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলাম। ঝাড়গ্রাম জেলা পুলিশ এসওজি সেল এই মোবাইল গুলি উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। এছাড়াও ২০১৯ সালে মোট ৫৮০টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছিল, যার বাজার মূল্য ৯২ লক্ষ টাকা। ২০২০ সালে ৪৫৭ টি মোবাইলটি উদ্ধার করা হয়েছিল যার বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। বিভিন্ন সূত্র ধরে মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago