
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে শুয়ে স্বাস্থ্যসাথীর কার্ড পেলেন অসু্স্থ প্রতিভা হোতার পরিবার। ঝাড়গ্রাম শহরের ৪ নম্বর ওয়ার্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা বছর আঠাশের প্রতিভা হোতা। দিন পনেরো আগে প্রতিভা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। স্বামী সৌভিক হোতা ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁর স্ত্রীকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করেন। স্বামী সৌভিক হোতা বলেন,‘চিকিৎসক জানিয়েছেন স্ত্রীর লিভারে পুঁজ হয়ে গিয়েছে। অপারেশন করাতে হবে। এখানে হবে না বাইরের নিয়ে যেতে হবে। গত তিন আগে সিসিইউ থেকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে বদলি করেছে।’ চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার কথা বলতেই চিন্তায় পড়েন পেশায় ব্যবসায়ী সৌভিক। তিনি বলেন,‘চিকিৎসকরা বাইরের নিয়ে গিয়ে অপারেশনের কথা বলতেই আমি আমাদের ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তণ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি। উনি পুরসভায় গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করতে বলেন। তারপরই আমি যোগাযোগ করি। এদিন হাসপাতালে গিয়ে আমার স্ত্রীর পাশাপাশি আমার আট বছরের কন্যা ও ছ’বছরের ছেলে এবং অবিবাহিত প্রতিবন্ধী দাদারও ছবি তোলা হয়। তারপর স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়েছি। চিকিৎসকরা হাসপাতাল থেকে ছুটি দিলে বাইরে চিকিৎসা করাতে নিয়ে যাব স্ত্রীকে। কার্ড পেয়ে খুবই ভালো লাগছে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…