২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া গেল না সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া বৃদ্ধার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া গেল না সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া বৃদ্ধার। তাঁর নাম শৈলবালা সাউ(৮০)। বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা গ্রাম পঞ্চায়েতের বাঁশঝোড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশঝোড়া গ্রামটি একেবারে সুবর্ণরেখা নদীর তীরবর্তী। আর ওই বিধবা বৃদ্ধার বাড়িও নদীর কাছেই। গত সোমবার সন্ধ্যা পৌঁনে সাতটা নাগাদ বৃদ্ধা সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায়। ছেলে ও বৌমার সঙ্গেই বাড়িতেই থাকতেন বৃদ্ধা শৈলবালা। তাঁর ছেলে ভিকারি সাউ বলেন,‘গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ আমার স্ত্রী মাকে খেতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের অন্য লোকের বাড়িতে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ আমি বাড়ি এসে দেখি ঘরে মা নেই। চারিদিকে খোঁজাখুঁজি করে দেখি কোথাও পাওয়া যায়নি। তারপর আলো নিয়ে নদীর পাড়ে মায়ের পায়ের চিহ্ন দেখতে পাই। গ্রামের বাসিন্দারাও রাতেই নদীতে খোঁজ করেও পায়নি।’
এদিন ঝাড়গ্রাম থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সকাল থেকেই স্পিড বোর্ডের মাধ্যমে সুবর্ণরেখা নদীতে বৃদ্ধার খোঁজে তল্লাশি চালালে এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago