
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৩৩ বছর পর এসটি সার্টিফিকেট হাতে পেলেন বৈগা সম্প্রদায়। আর তাতেই দুই জেলা জুড়ে খুশির হাওয়া বৈগা সম্প্রদায়ের মানুষজনের মধ্যে।‘সারা বাংলা বৈগা সমাজ স্বাধিকার রক্ষা ও উন্নয়ন সমিতির’ রাজ্য সম্পাদক মানিকচন্দ্র খিলাড়ি বলেন,‘১৯৮৪ সাল থেকে ঝা়ডগ্রাম মহকুমার বৈগা সম্প্রদায় এসটি সার্টিফিকেট হাতে পায়নি। একই জেলায় বাস করেও খড়গপুর মহকুমার বৈগা সম্প্রদায়রা ১৯৯৯ সাল পর্যন্ত সার্টিফিকেট পেয়েছিলেন। আমরা এসটি তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন বন্ধ করে রাখা হয়েছিল এসটি সার্টিফিকেট ইস্যু করা তা আজ পর্যন্ত কোন আধিকারিক সদুত্তর দিতে পারেননি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামের বৈগা সম্প্রদায়ের দেবাশিষ রাউৎ গত ৬ সেপ্টেম্বর হাতে এসটি সার্টিফিকেট পেয়েছেন। মমতা দিদির সরকারের কাছে আমরা কৃতজ্ঞ উনি আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। স্কুলের স্কলারশিপ থেকে শুরু করে বাড়ি বৃদ্ধারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পেত না। সেই সব সুবিধা এবার পাবেন বৈগা সম্প্রদায়।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…