২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন পালন না হওয়ায় শালবনি স্কুলে তালা দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন পালন না হওয়ায় শালবনি স্কুলে তালা দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুক্রবার সকাল থেকে তালা লাগানো থাকায় স্কুলে এসে ভেতরে ঢুকতে পারেনি প্রধান শিক্ষক। ঝাড়গ্রাম ব্লকের শালবনি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। স্কুলের মোট ছাত্রছাত্রূর সংখ্যা ৩২ জন। প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল এবং দু’জন শিক্ষিকা শাশ্বতী সিনহা চক্রবর্তী, মৌমিতা মাহাতো। তারমধ্যে শিক্ষিকা মৌমিতা মাহাতো বর্তমানে ছুটিতে আছেন। দু’জন শিক্ষক-শিক্ষিকা মিলে এখন স্কুল চালান। কিন্তু গতকাল তো এবং আজও স্কুলে আসেননি শিক্ষিকা শাশ্বতী সিনহা চক্রবর্তী।এদিন স্কুলে এসেছিলেন শুধুমাত্র প্রধান শিক্ষক। গ্রামবাসীদের বক্তব্য,‘এনারা কি শিক্ষা দেবেন ছোট ছোট পড়ুয়াদের? স্কুলে নেতাজির জন্মদিন পালন করল না? তাই বাধ্য হয়ে আমরা স্কুলে তালা লাগিয়ে দিয়েছি। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া শাস্তি দিতে হবে প্রশাসনকে।’ ‘ক্ষমা’ চেয়েও নিলেও সমস্যার সমাধান হয়নি। দুপুর পর্যন্ত কোন দরজা খোলা হয়নি। দুপুরে অবর বিদ্যালয় পরিদর্শক স্কুলে এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা দরজার তালা খুলে দেন। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু বলেন,‘নেতাজির জন্মদিন কেন পালন করেননি, তাই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago