আবাসিক পড়ুয়াদের নিখরচায় টিউশনি পড়াবেন সিভিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আবাসিক পড়ুয়াদের নিখরচায় টিউশনি পড়াবেন সিভিকরা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের ব্লকের কলমাপুখুরিয়া ভোলানাথ এস.সি হাইস্কুলের আবাসিক পড়ুয়াদের জন্য এগিয়ে এসেছেন নয়াগ্রাম থানার সিভিকরা। স্কুলের ছাত্রাবাসে প্রায় একশোর বেশি পড়ুয়া থাকে। তাঁদের মধ্যে বেশিরভাগই দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী এবং তপসিলী জাতি ও উপজাতি ভুক্ত। বিদ্যালয়ের পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুয়ায়ী একাজে এগিয়ে আসেন স্নাতক পাশ করা সিভিকরা। শুক্রবার বিদ্যালয়ে সিভিকদের আবাসিক পড়ুয়াদের পাঠদানের অনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, নয়াগ্রামের ডিএসপি সুব্রত মণ্ডল, নয়াগ্রাম থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুমন সাউ, স্কুলের প্রধান শিক্ষক বীরসিং হেমব্রম প্রমুখ। বিদ্যালয়ের পরিচালন সমিতির সুমন সাউ বলেন,‘প্রায় ৫-৬ জন সিভিক ভলেণ্টিয়ার বিনা পয়সায় স্কুলের আবাসিক পড়ুয়াদের কোচিং দেবেন। এতে আমাদের স্কুলের পড়ুয়ারা খুবই উপকৃত হবে আশা রাখছি। পাশাপাশি আমরা ছাত্রাবাসের ছেলেদের পড়াশুনা করার জন্য বই,খাতা,কলম বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago