Breaking
25 Aug 2026, Tue

২২ ফেব্রুয়ারি বেলপাহাড়িতে তৃণমূলের তারকা জনসভা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আগামী ২২ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে তৃণমূলের বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভাতে উপস্থিত থাকার কথা কুনাল ঘোষ ও শতাব্দী রায়ের। তারই প্রস্তুতি হিসেবে এদিন জাম্বনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিশাল বাইক মিছিল সংঘটিত হয়। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি দেবনাথ হাঁসদার নেতৃত্বে এই বাইক মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন তন্ময় পানি, হিমাংশু দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের চিচিড়া অঞ্চলে এই বাইক মিছিল হয়। প্রায় ১৫০ বাইক নিয়ে এই মিছিল সংঘটিত হয়।

Developed by