২০০৫–এর আন্দোলনে শহীদ ২ কর্মীর স্মরনে সভা গ্রেটারের

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভারত-ভুক্তি চুক্তির মোতাবেক পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকের। মৃত ওই দুই কর্মীর নাম বিষাদু বর্মণ ও চিত্ত রায়। তাদের বাড়ি কোচবিহার ২ নং ব্লকে। ওই মৃত কর্মীদের স্মরন করতে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিন ওই শহীদ স্মরনসভা অনুষ্ঠিত হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় প্রান্তিক বাজার চত্বরে। এদিন সেখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রদ্ধা জানান হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মণ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, গিরিজা শঙ্কর রায়, বাদল হিসাবিয়া, চক্রধর বর্মণ সহ আরও অন্যান্য নেতৃত্বরা।
এদিন এবিষয়ে বংশীবদন বর্মণ বলেন, ২০০৫ সালে ২০ সেপ্টেম্বর তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বাধীন পুলিশের গুলিতে আমরা বিষাদু বর্মণ ও চিত্ত রায় নামে দুই কর্মীকে হারিয়েছি। সেই সময় আমরা কোচবিহার ‘গ’ শ্রেনির রাজ্য কিভাবে হল তা জানতে এবং বিদ্যুৎ বিলি নিয়ে আন্দোলন করতে যায়। সেই আন্দোলন করতে গিয়ে বিষাদু বর্মণ ও চিত্ত রায় শহীদ হয়ে যায়। এই দুজন শহীদকে আজকে আমাদের আন্দোলনের রাস্তা দেখিয়ে গেছেন তাদের দুজনকে স্মরন করতেই আজকের আমাদের এই স্মরনসভা বলে জানান তিনি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago