ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ভারতীয় নথি সহ ধৃত নেপালের বাসিন্দা

জেএনএফ ওয়েব ডেস্ক ভারতীয় নথী সহ নেপাল নিবাসী এক মহিলাকে আটক করল এসএসবি। ধৃতের নাম রনকুমারি লিম্বু ( ৩৫ )। সে নেপালের মােরং জেলার রাতামারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে রবিবার দুপুরে ওই নেপালি মহিলা ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। সেই সময় । সীমান্তে প্রহরারত এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহ হওয়ায় ওই মহিলাকে আটক করেন। এবং তল্লাশি চালিয়ে ওই মহিলার কাছ থেকে নেপালের নাগরিকত্বের পরিচয়পত্র সহ ভারতীয় নথী উদ্ধার হয়। এরপর ওই মহিলাকে রবিবার বিকেলে রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপােস্টের হাতে তুলে দিয়েছে এসএসবি। রানিগঞ্জ ইমিগ্রেশন ওই মহিলাকে শনিবার সন্ধ্যায় খড়িবাড়ি পুলিশের হাতে দেয়। খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলার ভারতীয় পাসপাের্টে দার্জিলিংয়ের রিম্বিক এলাকার গৌরীগাঁও গ্রামের ঠিকানা রয়েছে। এর পাশাপাশি হংকংয়ের পরিচয়পত্রও মিলেছে। তবে কিভাবে ওই মহিলার কাছে ভারতীয় নথিপত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। সােমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তােলা হয়। তদন্তের স্বার্থে আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago