১৩ই সেপ্টেম্বর ইটাহার: রাতে নাবালক কন্যা সন্তান দেহ ও সকালে মায়ের মৃত দেহ নদীর জলে ভাসতে দেখে চাঞ্চল্য!

জেএনএফ ওয়েব ডেস্ক :-১৩ই সেপ্টেম্বর ইটাহার: রাতে নাবালক কন্যা সন্তান দেহ ও সকালে মায়ের মৃত দেহ নদীর জলে ভাসতে দেখে চাঞ্চল্যকর ছড়িয়েছে। জানা গেছে ইটাহার পঞ্চায়েত অন্তর্গত বিধিবাড়ি গ্রামের মেয়ে প্রিয়া পারভিন এর সঙ্গে বিয়ে হয় ইটাহার থানার সুরুন এক অঞ্চলের গোরাহার বিষহার গ্রামের বাসিন্দা সামিউল্লাহ (রাজ) পেশায় ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে, গত ৪ বছর আগে বিয়ে হলেও, গত দুই দিন আগে ভিন রাজ্যে থেকে বাড়িতে ফিরে আসে সামিউল্লাহ। তবে গতকাল দুপুর নাগাদ ইটাহার বিধিবাড়ি শশুর বাড়ী গ্রামে এসে জানান তাঁর স্ত্রী পিয়া পারভিন ও তার সন্তান শ্রেনা সেমি পারভিন কে পাওয়া যাচ্ছে না বলে শশুর বাড়িতে খোঁজ নিতে আসে সামিউল্লাহ যে বিধিবাড়ি বাবার বাড়িতে এসেছে কি না। তবে সন্ধ্যা রাতেই ইটাহার থানার পাশ্ববর্তী থানা চাচল থানার অন্তর্গত ইটাহার থানার সংলগ্ন মহানন্দা নদীর জলে নাবালক কন্যা সন্তান শ্রেনা সেমি পারভিন এর দেহ উদ্ধার করে চাচল থানার পুলিশ, তবে সকাল হতেই নাবালিকার মায়ের দেহ চাচল থানার অন্তর্গত, ইটাহার সংলগ্ন মহানন্দা নদীর জলে আশাপুর ঘাটে চাচল থানার পুলিশ উদ্ধার করে, মালদহ জেলা হাসপাতালে মর্গে পাঠায়। যদিও এদিন মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে প্রিয়া পারভিন ও তার সন্তান কে খুন করে নদীর জলে ভাসিয়েছে স্বামী সামিউল্লাহ। তবে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সামিউল্লাহ গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago